টেক বার্তা

AI ক্যামেরাযুক্ত স্মার্টফোন লঞ্চ করল Coolpad, দেখে নিন দাম এবং অত্যাধুনিক ফির্চাস

বাজারে এই প্রথম জলের দরে AI ক্যামেরাযুক্ত স্মার্টফোন লঞ্চ হল। চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Coolpad সম্প্রতি চীনের বাজারে অত্যাধুনিক বৈশিষ্ট্যের এই স্মার্টফোন লঞ্চ করেছে। আমরা আপনাদের বলি, ভারতের বাজারে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Oppo, Vivo, Realme-র মত সংস্থাগুলি সাফল্যের সাথে ব্যবসা করলেও Coolpad ততটা সাফল্য অর্জন করতে পারেনি। যদিও ভারতের বাজারে Coolpad ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন উপলব্ধ রয়েছে। তবে সেই স্মার্ট ফোন গুলির ব্যবহারকারীর সংখ্যা হাতেগোনা কয়েকজন।

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে চীনা মোবাইল প্রস্তুত কারক সংস্থা Coolpad-এর নতুন স্মার্ট ফোন Coolpad Grand View Y60 হয়ে উঠতে পারে আপনার জন্য সেরা বিকল্প। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, Coolpad Grand View Y60 স্মার্টফোনটিতে কি ধরনের অত্যাধিক বৈশিষ্ট্য সহ বাজারে লঞ্চ করা হয়েছে-

প্রথমেই যদি Coolpad Grand View Y60 ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে 90Hz রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তাছাড়া শক্তিশালী এই স্মার্টফোনটিতে ইউনিসক T760-এর শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, তবে এতে AI ফ্যাসিলিটি সহ 60 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেখতে পাবেন। পাশাপাশি, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও প্রদান করা হয়েছে শক্তিশালী এই স্মার্টফোনে।

বর্তমানে ২টি কনফিগারেশনে শক্তিশালী এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে 6GB র‍্যাম + 128GB স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৭৭০ টাকা ভারতীয় মূল্যে)। যেখানে 8GB র‍্যাম + 128GB স্টোরেজ সংস্করণটির মূল্য ১,০৯৯ ইউয়ান (প্রায় ১২,৯৫০ টাকা ভারতীয় মূল্যে)। তবে নতুন এই স্মার্টফোনটি বিশ্ব বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026