রাজ্য

তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে গোটা বিশ্ব, জানাল WHO প্রধান

করোনাভাইরাস এর তৃতীয় দিন প্রায় আসন্ন এবং সারাবিশ্ব বর্তমানে এই ঢেউয়ের সামনাসামনি চলে এসেছে বলে আজ একেবারে সাফ জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানোম ঘেব্রিয়সোস। এক সাংবাদিক বৈঠকে সরাসরি জানিয়ে দিলেন, আমরা বর্তমানে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে এসে পৌঁছেছি।

বুধবার একটি সাংবাদিক বৈঠকে ডেল্টা প্রজাতির সংক্রমণ নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি। তিনি জানান, বিশ্বে গত চার সপ্তাহ ধরে আবারো করোনাভাইরাস বাড়তে শুরু করেছে। ১০ সপ্তাহ ধরে এই সংক্রমণ কম ছিল কিন্তু আবারও বিগত চার সপ্তাহ ধরে লাগাতার ঊর্ধ্বমুখী হয়েছে সংক্রমণের হার। এ বিষয়টি সকলের জন্য অত্যন্ত চিন্তার। তিনি আরো জানান, এটি হয়তো তৃতীয় ঢেউয়ের একেবারে প্রাথমিক পর্যায়ে হিসেবে গণ্য হতে পারে।

তিনি বলছেন, এই পরিস্থিতিতে যদি আমরা এই ভাইরাসের সঙ্গে লড়াই করা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যন্ত বিপদের বিষয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত চার সপ্তাহের সারাবিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। সংক্রমনের হার প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে হু এর তরফ এ।

অন্যদিকে একই অবস্থা ভারতে। এখানেও বেশ কয়েকদিন ধরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। বহুদিন পরে আজকে আবার সুস্থতার হারের থেকে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। সুতরাং ভারতীয় যে তৃতীয় ঢেউ খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026