দেশ

আগামী ২-৪ সপ্তাহের মধ্যেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ

করোনাভাইরাস এর প্রথম এবং দ্বিতীয় ঢেউ এখন অতীত, এবার ভারত অপেক্ষা করছে তৃতীয় ঢেউয়ের জন্য। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের চরিত্র পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তৃতীয় ঢেউ হতে চলেছে শিশুদের জন্য আরও মারাত্মক। মনে করা হচ্ছে, তৃতীয় ঢেউয়ের মোট আক্রান্তের মোটামুটি ১০ শতাংশ আসবে শিশুদের থেকে। এছাড়াও বিশেষজ্ঞরা মনে করছেন এই তৃতীয় ঢেউ এর ফলে আবারো টালমাটাল পরিস্থিতিতে চলে আসবে গোটা দেশ।

প্রথম এবং দ্বিতীয় ঢেউ যে রকম ভাবে কাজ করেছিল সে রকম ভাবে হয়তো তৃতীয় ঢেউ কাজ করবে না। এই দুই ক্ষেত্রে সবথেকে বেশি আক্রান্ত হয়েছিলেন প্রাপ্তবয়স্ক মানুষ এরা কিন্তু আসন্ন তৃতীয় ঢেউয়ে কিন্তু সবথেকে বেশি আক্রান্ত হবেন শিশুরা। বেশকিছু রাজ্য ইতিমধ্যেই শিশুদের জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা শুরু করে দিয়েছে। শিশুদের সে ফোন থেকে শুরু করে বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে বেশ কয়েকটি রাজ্যে। শুধু তাই নয় মহারাষ্ট্র সরকার বহুদিন আগে থেকেই শিশুদের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা শুরু করে দিয়েছে।

এআইআইএমএস দিল্লির ডাইরেক্টর জেনারেল রণদীপ গুলেরিয়া বলেছেন, আগামী ২-৪ সপ্তাহের মধ্যে ভারতে আছড়ে পড়তে চলেছে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ। তাই সকলকে তিনি জানিয়েছেন যাতে শিশুদের তারা বাড়ি থেকে বাইরে কম বের করেন। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এর উপস্থিতিতে একটি মিটিং করা হয়েছিল টাস্কফোর্সের দ্বারা যেখানে আশঙ্কা করা হয়েছিল দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউ আরো বেশি মারাত্মক হতে পারে।

টাস্কফোর্সের বৈঠকে আশঙ্কা করা হয়েছিল, এইবারের ঢেউয়ে আগেরবারের থেকেও দ্বিগুণ সংক্রমণ হতে পারে। বৈঠকে জানানো হয়েছে এবারের ঢেউয়ে সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছতে চলেছে ৮ লক্ষের কাছাকাছি। তবে এই বার ১০% আক্রান্তের সংখ্যা আসবে শিশুদের থেকে। এরকম একটি ঢেউ দেখা গিয়েছিল আমেরিকাতেও। সেখানে দ্বিতীয় ঢেউয়ের পর চার সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউ চলে এসেছিল। সেখানেও শিশুরা সবথেকে বেশি আক্রান্ত হয়েছিলেন। এই কারণে ইতিমধ্যেই পুনে, নাগপুর এবং মুম্বাইয়ের মতো বড়-বড় শহরগুলিতে সর্তকতা জারি করা হয়েছে। সকল অভিভাবকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেন তারা তাদের শিশুদের খেয়াল রাখেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026