করোনা পিছু ছাড়ছেই না। ধীরে ধীরে গ্রাস করে ফেলছে গোটা বিশ্বকে। ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুমিছিলের ধারাও অব্যাহত। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, সোমবার রাত পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৪১ হাজার ৬৬৫ জন। করোনাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৫৮ জন। আমেরিকাতে আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে।
আমেরিকাতে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের কাছাকাছি। সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৫৩৬ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজারের বেশি মানুষ। সব মিলিয়ে সেদেশে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। ইটালিতে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৫৪৭ জন। মারা গেছেন ১৬ হাজারের বেশি। আবার স্পেন ও এই ভাইরাসের কবলে কুপোকাত। সেখানে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ১৩ হাজার ছাড়িয়ে গেছে।
ব্রিটেনেও বাড়ছে মৃতের সংখ্যা, সেখানে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৩ জনের। ফ্রান্সেও বাড়ছে মৃতের সংখ্যা। মৃত্যু বেড়ে হয়েছে ৮ হাজার ৯১১ জন। পাকিস্তানে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। মাকিস্থানে মৃত্যু হয়েছে ৫৩ জনের। ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪২১ জন। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এই ভাইরাসের কবলে গোটা পৃথিবী। কিভাবে এর থেকে মুক্তি মিলবে সেটসই এখন বিজ্ঞানীদের প্রধান ভাবনা হয়ে দাঁড়িয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…