নিউজ

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়াল, সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র

দ্বিতীয় দফার লকডাউনের চতুর্থ দিনে এসেও ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত রাতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪৩ জন। আজ সকাল ৮ টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ হাজার ৩৭৮ জন। গত রাতে মৃত্যু হয়েছে ২৮ জনের। দেশে মোট করোনাতে মৃতের সংখ্যা ৪৮০।

তবে এই আক্রান্তদের মধ্যেও সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৯২ জন। গত রাতে সুস্থ হয়েছেন ২২৫ জন। দেশের মধ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে সকাল ৮ টা পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২৩ জন। মহার্স্ত্রেই দেশের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ২০১ জন। তবে সুস্থ হয়ে উঠেচেন ৩৩১ জন।

এরপরেই পরপর রয়েছে দিল্লি( ১,৭০৭), তামিলনাড়ু(১,৩২৩), মধ্যপ্রদেশ(১,৩১০), রাজস্থান(১,২২৯), গুজরাট(১,০৯৯) জন। দেশের এই রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা ১ হাজারের উপরে। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের প্রায় বেশিরভাগ রাজ্যেই প্রতিদিন কমবেশি করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেরালাতে গত রাতে নতুন করে ১ জন আক্রান্ত হয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026