রাজ্য

বাংলায় করোনাভাইরাস বাড়ছে ‘বিজেপির বহিরাগতদের’ জন্য, জনসভা থেকে চাঞ্চল্যকর দাবি মমতার

পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এর পিছনেমূল কারণ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন বিজেপি বহিরাগতদের। তিনি ঘোষণা করলেন, ভোটে জেতার জন্য অন্য রাজ্য থেকে বাংলায় বিপুল সংখ্যক লোক নিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি এই অতিরিক্ত লোক আনার মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের। এর ফলে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি কিন্তু খারাপ থেকে আরো খারাপ হচ্ছে।

মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন, রাজ্য সরকারের উদ্যোগে মানুষকে বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার অনুমতি চেয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই চিঠিতে কোন আমল দেননি। জলপাইগুড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অসমে ইলেকশন মিটে যাওয়ার পরেই বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

তার পাশাপাশি তাঁর অভিযোগ অনেকের কাছে নতুন করে নাগরিকত্ব প্রমাণ করার নোটিশ পাঠানো হচ্ছে। ফলে বাংলায় বিজেপিকে ভোট দেওয়ার আগে মানুষকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অভিযোগ করেছেন, রাজ্যের এক এক জায়গায় এক এক রকম কথা বলছেন অমিত শাহ সহ আরো বিজেপি নেতারা। তার অভিযোগ, এ বিভিন্ন রকম কথা বলার মাধ্যমে তিনি মানুষে মানুষে বিভেদ ঘটানোর চেষ্টা করছেন।

এছাড়াও করোনাভাইরাস গ্রাফ বৃদ্ধি পাওয়ার জন্য তিনি ভারতীয় জনতা পার্টি কে দায়ী করেছেন। জলপাইগুড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এখানে করোনা কি সুন্দর কমে গিয়েছিল। এতদিনে আরো বেশি মানুষকে যদি ভ্যাকসিন দেওয়া যেত তাহলে করোনাভাইরাস এর পরিমাণ এত বাড়তে পারত না। তার পাশাপাশি, বিজেপি অন্য রাজ্য থেকে এই রাজ্যে বহিরাগত নিয়ে আসছে। আর তারা এই রোগ সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026