রাজ্য

কমার কোন নামই নেই, রাজ্যে করোনা সংক্রমণ ২১ হাজার ছুঁই ছুঁই

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ যেন কমতেই চাইছে না। প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে এই করোনাভাইরাস। এই পরিস্থিতিতে আবারো বৃহস্পতিবার একটি নতুন রেকর্ড তৈরি করল করোনা ভাইরাসের আক্রমণ। এবারে ২০,০০০ এর গণ্ডি অতিক্রম করে ২১,০০০ এর দিকে এগোলো রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা কিন্তু এখন অনেকটা কম হয়েছে। অন্যদিকে রাজ্যের দৈনিক সুস্থতা ১৯,০০০ এর বেশি। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি একেবারে ভয়াবহ।

এদিন রাজ্যে সর্বমোট ৭০ হাজারের বেশি নমুনা নেওয়া হয়েছে। সুস্থতার হার এখন অপরিবর্তিত থাকলেও আজকে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যে ২০,৮৩৯ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে।

তার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। এই জেলায় আক্রান্ত ৪,০০০ র বেশি মানুষ। এছাড়াও কলকাতায় ৪,০০০ এর কাছাকাছি মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে। রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা ১০,৭৩,৭১৭।

রাজ্যে আজকে মৃত্যু হয়েছে ১২৯ জনের। কলকাতায় ৩৯ এবং উত্তর ২৪ পরগনায় আছেন ২৫ জন মৃত। বাকি অন্যান্য জেলায়। করোনা মুক্ত হয়েছেন ১৯,১৮১ জন। উল্লেখযোগ্য বিষয় হলো, কলকাতা এবং অন্যান্য ৯টি জেলায় কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। পাশাপাশি সংক্রমণ বাড়ার জন্য সারা রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা কিছুটা বেড়েছে। বর্তমানে বাংলায় অ্যাক্টিভ করোনা রোগী আছেন ১,৩০,২১৩ জন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026