করোনা সংক্রমণ থামছেই না। ক্রমাগত ভাইরাসের কবলে পড়ছেন লক্ষ লক্ষ মানুষ। বিশ্বের প্রায় সব দেশকেই গ্রাস করছে এই মারণ ভাইরাস। এখনও পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ১৫ হাজার ১৪৯ জন। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই মারণ ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৯৮৪ জন, সোমবার রাত পর্যন্ত।
করোনাতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যার নিরিখে এখনও শীর্ষে আমেরিকা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮২ হাজার। আর শুধুমাত্র নিউইয়র্কে আক্রান্ত ১ লক্ষ ৯০ হাজার ২৮৮ জন। আমেরিকাতে মোট করোনার বলি হয়েছেন এখনও পর্যন্ত ২৩ হাজার ৪১৪ জন। নিউইয়র্কে শুধু মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। আমেরিকাতে সবচেয়ে মারাত্মক অবস্থা নিউইয়র্কের।
ইতালিতে কখনও আক্রান্তের সংখ্যা কমছে, আবার কখনও বাড়ছে। টালমাটাল পরিস্থিতি ইতালির। এখন শুধু আমেরিকা নয়, ইতালিতেও মৃতের সংখ্যা ২০ হাজার পেরিয়ে গেছে। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৫৫ জনের। নতুন করে আরও ৩ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়ে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৫১৬ জন।
আর মৃতের সংখ্যার ভিত্তিতে স্পেন এখনো তিন নম্বরে আছে। যদি আক্রান্তের ভিত্তিতে স্পেনের স্থান ইতালির আগে। সেখানে মোট আক্রান্ত হয়েছেনা ১ লক্ষ ৬৯ হাজার মানুষ, আর মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬২৮ জনের। আবার ফ্রান্সে ও ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। ফ্রান্স মৃতের সংখ্যা ১৪ হাজার পেরিয়ে গাছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…