নিউজ

বাংলায় দৈনিক সংক্রমন প্রায় ৩ হাজার ছুঁইছুঁই, কোন জেলায় কতজন আক্রান্ত? দেখে নিন একঝলকে

করোনা সংক্রমণের ভ্রুকুটি এবার অব্যাহত বাংলার বুকেও। চলতি সপ্তাহের শুরুর দিক থেকেই দিনের পর দিন লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। রোজকার পরিসংখ্যান দেখলে রীতিমত কপালে চিন্তার ভাঁজ পড়ছে বিশেষজ্ঞদের। গত বুধবার ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ২৩০০। মাত্র একদিন অর্থাৎ বৃহস্পতিবার সেই আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গন্ডি স্পর্শ করতে চলেছে। অন্যদিকে দেশজুড়েও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সকলের মনে একটাই প্রশ্ন যে তাহলে কি করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ল।

এই প্রসঙ্গে আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৮৮৯ জন। বলা যেতে পারে, ৩ হাজারের গন্ডি স্পর্শ করল বলে। অন্যদিকে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের। বুধবার অবশ্য সেই সংখ্যা ছিল ৩। পজিটিভিটি রেট এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭৮ শতাংশ।

রাজ্যের বিভিন্ন জেলায় করোনার গ্রাফ দেখলে গা শিউরে উঠবে। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতাতে। গত বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। অন্যদিকে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা। গত বুধবার মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৫২ জন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ২০০ জন। হাওড়া এবং নদীয়াতে কমবেশি বুধ এবং বৃহস্পতিবার ১০০ জন আক্রান্ত হয়েছেন।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026