নিউজ

করোনাতে সংক্রমিত মৃতদের সৎকারে WHO-র এই নির্দেশিকাগুলি অবশ্যই মানতে হবে

করোনার থাবা ক্রমশ গ্রাস করছে ভারতকে। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, সাথেই বাড়ছে মৃতের সংখ্যাও। এখনো পর্যন্ত ভারতে ১৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২ জন বিদেশি ছিলেন। করোনাতে মৃতদের থেকেও সংক্রমণের সম্ভাবনা প্রবল রয়েছে। তাই এই মৃতদেহগুলোকে কিভাবে সৎকার করা উচিত, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিভাবে সৎকার করা হবে তার নিয়ম বলেছেন। সে নিয়মগুলি হল-

১)করোনাতে আক্রান্ত মৃত ব্যক্তির দেহটিতে হাইপোক্লোরাইট সলিউশন ব্যবহার করতে হবে। যাতে সংক্রমণ না ছড়ায়।

২) মৃত ব্যক্তির পোস্ট-মর্টেম না করাই ভালো। তবে যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে চিকিৎসকের বিশেষ সুরক্ষা গ্রহণ করতে হবে।

৩) মৃত ব্যক্তির নাক, চোখ এবং মুখ  ভালো করে বন্ধ করে দিতে হবে।

৪) পরিবার দেহ দেখতে চাইলে প্লাস্টিকের বিশেষ ব্যাগে আটকানো অবস্থাতেই দেখতে হবে। দেহ স্পর্শ করা একদম যাবে না। দেখা হয়ে গেলে ভালো করে হাত ধুয়ে নিতে হবে।

৫) যারা শেষযাত্রা এবং সৎকারে অংশগ্রহণ করবেন তাদের অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তাদেরকে গ্লাভস, চশমা, মাস্ক সব ব্যবহার করতে হবে।

৬) মৃতদেহ বহনকারী গাড়িটিকে কম্পককে ৪ ডিগ্রি সেন্ট্রিগ্রেড ঠান্ডাতে রাখার ব্যবস্থা করতে হবে। গাড়িটিকেও ভালো করে পরিষ্কার করতে হবে।

৭) সর্বশেষ ক্ষেত্রে ছাই বা মাটি সংগ্রহের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026