গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩,৩৫৭ জন। সব মিলিয়ে এই পর্যন্ত করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৩৩১ জন। । রাজ্যে মৃত্যু হয়েছে ৫,১৯৪ জনের। এদিন আরও ২,৯৮৬ জন করোনা মুক্ত হয়েছেন। সবমলিয়ে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৩৭ হাজার ৬৯৮ জন, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন আরও ৬২ জন।
রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে ক্রমশই চিন্তিত হচ্ছেন রাজ্যের প্রশাসন। সারা দেশে যেভাবে করোনা মাথা চারা দিচ্ছে তাতে চিন্তিত দেশের আম জনগন থেকে প্রশাসন পক্ষ। কোনভাবেই করোনা রোখা সম্ভব হচ্ছে না। তার মাঝেই নানা মিটিং মিছিল উৎসবের কারনেই বাড়ছে করোনা। গতকাল খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির পরিচারক করোনা আক্রান্ত হন। যেখানে তিনি জানান, ”ওরা আলাদাই থাকত।
আমার বাড়ির ছেলেটি কোথাও যেত না। তবুও করোনা হয়ে গেল। করোনায় কমিউনিটি স্প্রেড হয়ে গিয়েছে। আমরা মিছিল,মিটিং করছি না। কিন্তু বিজেপি মিছিল করছে, দাঙ্গা লাগাচ্ছে, কোভিড ইনফেকশন ছড়াচ্ছে। নানা কীর্তি ওদের”।
এমনকি শনিবার মেয়ো রোডের বিক্ষোভ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীই এও বলেন, “এটা কমিউনিটি স্প্রেড করে গিয়েছে। আমার বাড়িতেও যে ছেলেটি চা করে দেয়, তাঁরও করোনা হয়েছে। ওরা তো বাইরে যেত না, তাও হয়ে গেল। ছড়িয়ে পড়েছে এটা”। ১ অক্টোবর অনুযায়ী রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৫৫২ জন। সব মিলিয়ে অন্য রাজ্যের মতন এই রাজ্যেও পরিস্থিতি খারাপ দিকে এগোচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…