চিনে ফের বাড়ছে করোনা সংক্রমণ। চিনে দীর্ঘদিন লকডাউন থাকার ফলে সংক্রমণের সংখ্যা কমেছিল। কিন্তু নতুন করে আবার সংক্রমণের খবর পাওয়া গেছে। গত রবিবার চিনে ৫৭ জনের শরীরে নতুন করে ভাইরাসের খোঁজ মিলেছে। সোমবার ফের ৪৯ জন নতুন করে হয়েছেন। এই দ্বিতীয় দফার সংক্রমণের কারণ হিসাবে সন্ধে করা হচ্ছে স্যামন মাছের দিকে। বিশ্ব স্বাস্থ সংস্থাও জানিয়েছে, এই স্যামন মাছের প্যাকেজিং থেকেই করোনার সংক্রমণ ঘটছে।
চিনে সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ার ফলে বহু জায়গাতে লকডাউন ঘোষণা করা হয়েছে। চীনের একটি স্থানীয় সংবাদ মাধ্যম অনুযায়ী, বেজিংয়ের জিন ফাদি বাজার থেকেই সংক্রমণ ছড়াচ্ছে। ওই বাজারের চপিং বোর্ডে ভাইরাসের খোঁজ পাওয়া গেছে। আর ওই বাজারে প্রচুর স্যামন মাছ বিক্রি হয়। আর যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে থেকে বহু মানুষ ওই বাজারে গিয়েছিলেন বলে জানা গেছে। এরপর ওই বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি চীনা সরকার স্যামন মাছ কেনাবেচার ওপর ও নিষেধাজ্ঞা জারি করেছে।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, এই স্যামন ম্যাচকেই সংক্রমণের কারণ হিসাবে ধরা হচ্ছে। এছাড়া সতর্কতার জন্য বাজার বন্ধ রাখা হয়েছে। এছাড়া এই মাছ খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে যে আগামী বেশ কিছুদিনের জন্য সমস্ত সামুদ্রিক মাছ খাওয়া বন্ধ করতে হবে। প্যাকেজিংয়ের মাধ্যমে ভাইরাস নতুন করে বাড়ছে। আর এই প্যাকেজিংয়ের মধ্যে ভাইরাস প্রায় তিন মাছ বেঁচে থাকতে পারে। তাই মাছের বাজারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…