করোনা মহামারীতে জর্জরিত গোটা বিশ্ব। প্রতিষেধকের আশায় দিন গুনছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি Covid-19 প্রতিষেধকের প্রথম ধাপের পরীক্ষায় সাফল্য পাওয়া, এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার আশা জাগিয়ে তুলেছে।
যদিও এই প্রক্রিয়ায় খুশি বিশ্বস্বাস্থ্য সংস্থা হু, কিন্তু তারা এই মূহুর্তে তাড়াহুড়ো করতে রাজি নন। কারণ, নিরাপদ প্রতিষেধক পাওয়ার একমাত্র উপায় হল একাধিক পরীক্ষা। তাড়াহুড়োতে বিপরীত ফল পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হু- এর মতে, ২০২১ সালের শুরুর দিকে করোনা প্রতিষেধক পেতে পারেন বিশ্ববাসী৷
হু-এর এমার্জেন্সি প্রোগ্রামের এগজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ানের কথা অনুযায়ী, সব প্রক্রিয়াগুলির জন্য কঠোর পরিশ্রম করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা৷ সম্পূর্ণ বিষয়টির স্বচ্ছতা বজায় রাখতে হবে। কিন্তু এই কঠিম সময়ে প্রতিষেধক আসা পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণকে আটকানোর চেষ্টা চালিয়ে যেতেই হবে।
রায়ান আরও বলেন, “আমরা প্রতিষেধক তৈরির কাজে ভালোভাবেই এগোচ্ছি৷ একাধিক প্রতিষেধক এখনও পর্যন্ত তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে৷ তবে নিরাপত্তা ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর নিরিখে কোনওটিই এখনও অসফল হয়নি যা একটি ভালো দিক৷ কিন্তু বিশ্ববাসীকে আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…