মহিলাদের থেকে পুরুষেরা করোনাতে বেশি মরছে, এমনই তথ্য প্রকাশ গবেষকদের
করোনার থাবাতে সবচেয়ে বেশি মারা যাচ্ছেন পুরুষেরা। করোনাতে পুরুষের মৃত্যুর হার ৭০ শতাংশ। এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। আর তারপরেই বিশ্বের তাবড় গবেষকরা এই রহস্য উদ্ঘাটনে নামেন। বিজ্ঞানীরা দীর্ঘ একমাস গবেষণা চালিয়ে এক ধরণের উৎসেচক শনাক্ত করেছেন। ওই উৎসেচক বেশি পরিমান থাকলেই বিপত্তি বাড়ছে।
গবেষকরা দেখেন যে এই বিশেষ উৎসেচকটি করোনা ভাইরাসের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। এটি পুরুষের শরীরের কোষগুলোকে বেশি করে আক্রমণ করে। আর মেয়েদের শরীরে এই উৎসেচকের পরিমান কম থাকায় করোনার থাবা থেকে রেহাই পাচ্ছে মেয়েরা। সংক্রমিত হলেও মেয়েদের মৃত্যুর হার অনেক কম।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সাপ্তাহিক স্বাস্থ্য জার্নালে এই রিপোর্টই প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে মানুষের কিডনি, হার্ট, ফুসফুস সহ অনেক প্রত্যঙ্গে আনজিওটেনসিন- কনভার্টিং নামক উৎসেচক থাকে। এই উৎসেচকটি করোনাকে ফুসফুসে ও দেহের অন্যান্য অংশে আক্রমণ করতে সাহায্য করে। এই উৎসেচক ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ডে আক্রমণ করে। এছাড়া পুরুষের শরীরে টেস্টিকলেও উচ্চমাত্রায় এস-২ থাকে, এটি পুরুষের করোনাতে মৃত্যুর বিশেষ কারণ।
এরসাথে রিপোর্টে এটাও বলা হয়েছে যে যারা আনজিওটেনসিন রিসেপটর ব্লকারস-র ওষুধগুলো খান, তারা করোনাতে আক্রান্ত হলে তাদের এই ওষুধ করোনার ঝুঁকি অনেক কম থাকে। তাই ডায়াবেটিস, কিডনি, হার্ট এই রোগগুলিতে আক্রান্ত এবং তার সাথে করোনা আক্রান্ত হলে এই ওষুধ বন্ধ করতে বারণ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…