নিউজ

করোনাভাইরাস : মতুয়া মেলা বন্ধের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

গাইঘাটা ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে মহাসংঘের তরফ থেকে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে প্রত্যেক বছর মতুয়ে মহামেলার আসর বসে। এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, ভক্তদের আগমনে মেলা হয়ে ওঠে জনবহুল। কিন্তু বর্তমানে গোটা বিশ্ব যখন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত, সংক্রমণ এড়াতে নেওয়া হচ্ছে নানাবিধ সতর্কতা, ভিড় জমায়েত এড়িয়ে চলতে বলা হচ্ছে বারবার সেই মুহূর্তে বৃহস্পতিবার হাই কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হল এই ধর্মমেলা আয়োজন না করার।

কয়েকদিন আগে ঠাকুরনগরের কিছু মানুষ মেলা বন্ধের দাবি নিয়ে হাই কোর্টে জানিয়েছিলেন এই মেলা বন্ধ রাখার কথা। তাদের প্রশ্ন মেলায় আসা লক্ষ লক্ষ মানুষের থেকে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই তারা পুলিশ প্রশাসনের দারস্থ হন। হাইকোর্টের নির্দেশ শোনার পর গাইঘাটা থানার পক্ষ থেকে মেলা বন্ধের প্রচার শুরু হয় ঠাকুরনগরের ঠাকুরবাড়ি এলাকায়। সারা ভারত মতুয়া মহাসংঘ সংঘাধিপতি মমতা ঠাকুর এই নির্দেশকে মেনে নেন।

আরও পড়ুন : রবিবার দেশজুড়ে ‘জনতা কার্ফু’ জারি, করোনা মোকাবিলায় বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার হাই কোর্টের নির্দেশ শোনার পর এই রায়কে স্বাগত জানিয়েছে সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন মেলা এবছর হবে না তারা আগেই ঘোষণা করেছিল, আগে মানুষের প্রান। তবে আদালতের নির্দেশ হাতে আসার সিন্ধান্ত জানানো হবে এমনটাই জানানো হয়েছে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। মতুয়া ধর্ম মহামেলা শুরু হত ২২মার্চ থেকে, আর সেই কারনে ঠাকুরবাড়ির পরিকাঠামো নতুন সাজসজ্জা , দোকানপাট তৈরির ইতিমধ্যেই শুরু হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026