নিউজ

মৃতদেহ থেকেও করোনা সংক্রমণ! উদ্বেগ বাড়ালো চিকিৎসকদের গবেষণা

বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখেরও বেশি মানুষ, মৃত্যু হয়েছে ১ লাখেরও বেশি। এরই মাঝে আরও এক আতঙ্কের খবর জানাল ‘জার্নাল অব ফরেনসিক অ্যান্ড লিগ্যাল মেডিসিন স্টাডি’ -নামক একটি প্রতিবেদন। সেখানে বলা হয়েছে , করোনায় মৃত্যু হয়েছে এমন ব্যক্তির সংস্পর্শে আসা এক স্বাস্থ্যকর্মীর এবার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এতদিন পর্যন্ত মৃত ব্যক্তি থেকে করোনায় আক্রান্ত হওয়ার খোঁজ মেলেনি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা এই প্রথম।

থাইল্যান্ডের একটি হাসপাতালে করোনায় মৃতদেহের থেকে এক স্বাস্থ্যকর্মীর দেহে করোনা সংক্রমণ ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, করোনার রিপোর্ট জানার আগেই অনেকের মৃত্যু হচ্ছে যার ফলে ওই মৃতদেহে আগে করোনা সংক্রমণ হয়েছিল কিনা তা জানা যায় না। তার ফলে ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

সরকার জানিয়েছে, এমন করেই আদতে কতজন স্বাস্থ্যকর্মীদের দেহে করোনার জীবাণু ছড়িয়েছে তার হিসেব নেই। তবে এবার মৃতদেহ থেকেও যে করোনার সংক্রমণ ঘটতে পারে তা এই ঘটনাই তার প্রমান। সম্প্রতি এই ঘটনার ফলে নিশ্চিন্ত থাকতে পারছেন না অনেকেই। বিশেষজ্ঞরা মনে করছেন, এমন ঘটনার পর মর্গের সমস্ত সৎকার কর্মীদেরও উদ্বেগ বেড়ে গেল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026