কলকাতা : প্রতিদিনই রাজ্যে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে শনিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৭৭,৭০১। যার নিরিখে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩০৪২জন।এমনকি করোনায় আক্রান্ত হওয়ার কারণে এখনো পর্যন্ত দেশে আত্মহত্যা করেছে বহু। আর এবার চিকিৎসা চলাকালীন করোনা ওয়ার্ডেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক করোনা রোগী। ঘটনাটি ঘটেছে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা চিকিৎসার বিল্ডিংয়ে।
রবিবার সকালে হঠাতই ওয়ার্ডে থাকা কর্মীরা দেখেন, ওয়ার্ডের মধ্যেই বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কোভিড আক্রান্ত চিকিৎসাধীন রোগী। এই ঘটনার পরেই তারা খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
কিন্তু করোনা না কি অন্য কারনে এই আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর ওই রোগীর নাম রাজকুমার বেরা, তিনি কাকদ্বীপের বাসিন্দা।
৩৮ বছর বয়সী রাজকুমার বেরা অনেক দিন ধরেই রক্তের একাধিক সমস্যায় আক্রান্ত ছিলেন। বেশ কিছুদিন ধরেই তার চিকিৎসা চলছিলো এনআরএসের হেমাটোলজি বিভাগে। কিন্তু এর মাঝেই করোনা আক্রান্ত হয়ে পড়ায় তাঁকে করোনা চিকিৎসার জন্য তাঁকে কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়। আর এসবের মাঝেই রবিবার সকালে বাথরুমের মধ্যে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন ওয়ার্ড কর্মীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…