নিউজ

করোনা মহামারি : দেশের সব নাগরিকদের টাকা দেওয়ার দাবি

করোনা সংক্রমণে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে দেশজুড়ে। শুধু শারীরিকই নয় সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। খাবার থেকে টাকাপয়সা সবকিছুতেই অভাব দেখা দিচ্ছে ক্রমশ। এই অবস্থায় সামাজিক নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানালেন সমাজকর্মীরা। তাদের দাবী দেশের সব মানুষের অ্যাকাউন্টেই টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক। সেটা হতে পারে অর্গানাইজড সেক্টর বা আন-অর্গানাইজড অথবা দরিদ্র হোক বা ধনী, সবার জন্যই টাকা দেওয়ার কথা জানান তারা।

এসএসএন বা সোশ্যাল সিকিউরিটি নাউ নামে ওই সংগঠনের তরফ থেকে দেওয়া একটি পিটিশনে জানানো হয়েছে, “আমরা এক ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছি। স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছি। রোজগার অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। যার ফলাফল অত্যন্ত খারাপ হতে চলেছে।”

এখানে বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা রয়েছেন বলে জানা গেছে। অর্থনীতিবিদ অরুণ কুমার, সাহিত্যিক হিরেন গোহেন, সমাজবিদ নন্দিনী সুন্দর, সতীশ দেশপান্ডে, নিবেদিতা মেনন প্রমুখসহ ৯০০ জন এই দাবীতে স্বাক্ষর করেছেন। উল্লেখযোগ্য, অর্থমন্ত্রী ১.৭ লক্ষ কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করেছেন সেটিও যথাযথ নয় বলে জানিয়েছেন তারা। এও বলেছেন যে, সরকারের এখন উচিত করোনার পরীক্ষা বিনামূল্যে করা।

প্রসঙ্গত, যত দিন যাচ্ছে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। গত মঙ্গলবার ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026