নিউজ

করোনা ওয়ার্ড থেকে উধাও করোনা রোগী, খোঁজই পেল না খোদ হাসপাতাল কর্তৃপক্ষ

কলকাতা :  হাসপাতাল থেকে বেড়িয়ে ওই চত্ত্বরে টানা ৫ ঘণ্টা ঘুরে বেড়ালেন এক করোনা আক্রান্ত রোগী। সোমবার কলকাতা মেডিক্যাল কলেজের এই ঘটনায় আঙ্গুল উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে । করোনা আক্রান্ত ওই ব্যাক্তির নাম মীর আলম।

পঞ্চান্নর মীর আলম থাকেন মেদিনীপুরে, কিন্তু কাজের সূত্রে থাকেন কলকাতায়।  ম্যাঙ্গো লেনের একটি মোটর পার্টসের দোকানে দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন মীর আলম। বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। এরপরেই তাকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে।

এদিকে হাসপাতালে থাকা মাত্রই তার করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। আর এদিনের ঘটনায় তো অবাক গোটা কলকাতাবাসী। অক্সিজেন মাস্ক খুলে, স্যালাইন খুলে মীর আলম বেরিয়ে পড়েন করোনা ওয়ার্ড থেকে।  এর কিছুক্ষন পরেই ওয়ার্ড থেকে বের হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন মীর আলম, কিছুক্ষণের মধ্যেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।

এরপর এক পুলিশ কর্মীর নজরে আসে মীর আলম মাটিতে বসে হাফাচ্ছে , আর সন্দেহ হওয়ার কারনেই তিনি হাসপাতালে নিয়ে যান মীর আলমকে।  ওদিকে ততোক্ষণে হৈচৈ পড়ে গেছে ইমার্জেন্সি বিভাগের গ্রাউন্ড ফ্লোরে। আর এই ঘটনায় ফের অভিযোগের আঙ্গুল উঠেছে হাসপাতালের দিকে, কিন্তু তাতেও কোন হেলদোল নেই।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026