নিউজ

মুম্বাইয়ে করোনার আতঙ্ক, বিমানবন্দরে এক যাত্রীর শরীরে মিলল করোনা ভাইরাস

করোনা ভাইরাসের আতঙ্ক এবার মুম্বাইতে। চীনের পর একে একে অনেক দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে কয়েক হাজার মানুষ। এবার মুম্বাইয়ের ছত্রপতি বিমানবন্দরে একজন যাত্রীর শরীরে করোনা ভাইরাস রয়েছে বলে সন্ধেহ করা হয়। তারপর সেই ব্যক্তিকে যাবতীয় পরীক্ষা করানো হয়। তার সোয়াব পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এখন বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিন করানো হয়। আর সূত্রের খবর অনুযায়ী, গত রবিবার স্ক্রিন করার সময় ঐ যাত্রীর শরীরে করোনা ভাইরাস আছে বলে সন্ধেহ করা হয়।

করোনা মারাত্মক আকার নেওয়ার পর থেকে মুম্বাইয়ের বিমানবন্দরে প্রায় ৫৯,৬৫৪ জন যাত্রীকে স্ক্রিন করা হয়েছে। এই করোনার জন্য বিশ্ব বানিজ্য সমস্যার মুখে পড়েছে। বিমান সংস্থাগুলির আর্থিক ক্ষতি হচ্ছে। এছাড়া দেশের বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা গত শনিবারই সমস্ত উড়ান সংস্থাগুলিকে নির্দেশিকা জারি করেছে। সেখানে সূত্রের খবর অনুযায়ী, নির্দেশিকাতে বলা হয়েছে যে কোন চিনা নাগরিককে ভারতে ঢুকতে দেওয়া হবে না এবং চিনে থাকা কোন বিদেশি নাগরিকদের ও ভারতে ঢুকতে দেওয়া হবে না।

আরও পড়ুন : রেশন কার্ড দেখালেই শাড়ি কিনতে গেলে ছাড় পাবেন, রাজ্য সরকারের নতুন উদ্যোগ

তাই ভারত থেকে এখন চিনে বিমান পরিষেবা দেওয়াটাও যুক্তিযুক্ত নয় বলে মনে করছেন উড়ান সংস্থার প্রধানরা। এর ফলে যে ভয়ঙ্কর ক্ষতির মুখে পর্যটন ব্যবস্থা পড়ছে সেটা মনে করছেন পর্যটন বিভাগের কর্তারা। এখনও ভারতে করোনার জন্য কোন নাগরিকের মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছেন বহু মানুষ। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে বলে সূত্রের খবর।

Anirban Kundu

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026