গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও করোনার বাড়বাড়ন্ত বেড়েছে অনেকটাই। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গে ৩’রা জানুয়ারি থেকে শুরু হতে চলেছে নয়া বিধিনিষেধ। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যে করোনা সংক্রমণের বৃদ্ধির কথা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছেন। আর সেই বৈঠক শেষেই তিনি সমস্ত বিধিনিষেধের কথা জানিয়ে দিয়েছেন।
নয়া বিধিনিষেধ:
১) কাল থেকে বন্ধ সমস্ত ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
২) বন্ধ সুইমিংপুল, স্পা, বিউটি পার্লার, জিম।
৩) রাত দশটার পর বন্ধ থাকবে সিনেমা হল। ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকবে হলগুলি।
৪) যেকোনো ধরনের পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে রাজ্যে।
৫) সন্ধ্যা সাতটার পর বন্ধ হয়ে যাবে লোকাল ট্রেনও।
৬) পুরো সময় চলবে মেট্রো, তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।
৭) সরকারী ও বেসরকারী অফিসও চলবে ৫০ শতাংশ হাজিরা নিয়ে।
৮) রেস্তোরাঁ ও পানশালা ৫০ শতাংশ গ্রাহক নিয়েই চলবে। রাত ১০টার পরেই বন্ধ হবে সব।
৯) শপিং মলেও ৫০ শতাংশ প্রবেশাধিকার।
১০) যেকোন ধরনের অনুষ্ঠানে ৫০ শতাংশের উপস্থিতি।
১১) মুম্বাই ও দিল্লিতে সপ্তাহে দুটি উড়ান আসবে।
১২) কোন বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকবে না।
১৩) কারোর মৃত্যু হলে সেই মৃতদেহের সাথে ২০ জনের বেশি যেতে পারবেনা।
১৪) কোন এলাকায় ৫ জনের বেশি করোনা আক্রান্ত হলে সেটি ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে ঘোষিত হবে।
১৫) পুরভোটের কোভিদ বিধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন।
১৬) রাত ১০’টা থেকে ভোর ৫’টা থাকবে কড়া বিধিনিষেধ।
১৭) ব্রিটেন থেকে আগত সমস্ত বিমানে বিধিনিষেধ জারি হয়েছে।
উল্লেখ্য, কলকাতায় ইতিমধ্যেই ১১’টি জায়গা ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিধিনিষেধগুলি আপাতত জারি থাকবে ১৫’ই জানুয়ারি পর্যন্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…