নিউজ

২৪ ঘন্টায় ১৫১ জন করোনা আক্রান্ত বাংলায়

কলকাতা: ২৪ ঘন্টায় মৃত্যু ২ জনের, ১৫১ জন করোনা (Coronavirus) আক্রান্ত বাংলায়। রাজ্য জুড়ে এদিনও প্রভাব কমেছে করোনা ভাইরাসের, সংক্রমনের গতি কমে গিয়েছে কলকাতাতেও (Kolkata)। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। কিন্তু তবুও কমছে না সংক্রমনের আশঙ্কা। গবেষকরা জানিয়েছেন করোনার দ্বিতীয় ঢেউ যখন তখন আসতে পারে তাই সবাইকে সামাজিক দূরত্ব এবং মাস্ক (Mask) পরা বজায় রাখতে হবে।

এদিকে রাজ্যেরীকটি জেলা বাদ দিয়ে সব জেলাতে করোনা ভাইরাসের প্রভাব কমলেও আজ একটি জেলায় বেড়েছে করোনা সংক্রমনের প্রভাব। রাজ্যের ২৩ টি জেলার মধ্যে ৩ টি জেলায় এদিন কোন সংক্রমন ধরা পড়েনি। জেলাগুলি হল কালিম্পং, ঝাড়গ্রাম এবং আলিপুরদুয়ার। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ১৫১ জন।

আজকের ১৫১ জন কে নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৮৭৯ জন। আশার কথা হল, এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ৩ হাজার ৮৫৪ জন। যা গতকালের থেকে ১০৬ জন কমেছে। রাজ্যে দ্রুত বাড়ছে সুস্থতার হার, কমছে করোনা ভাইরাসের দাপট।

মৃত্যু সংখ্যায় রাজ্যকে ভোগাচ্ছিল কো-মর্বিডিটি! এখন সেটাও নিয়ন্ত্রনে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৩৫ জনের। মৃত ১০ হাজার ২৩৫ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন মাত্র ২ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৫৫ জন। আজকের ২৫৫ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৮ হাজার ৭৯০ জন।

এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ১৯ হাজার ৩৫১ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ লক্ষ ৩৫ হাজার ২৫০ টি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026