নিউজ

দেশে করোনায় বাড়ছে সুস্থতার হার, কমছে দৈনিক মৃত্যু, স্বস্তিতে চিকিৎসকরা

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিন পর উৎসবে ভাসবে গোটা দেশ। করোনা পরিস্থিতির কারণে গত বেশ কয়েক মাস ধরে যেভাবে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তাতে কিছুটা স্বস্তির অক্সিজেন দেবে এই উৎসবের মরশুম। কিন্তু আদৌ স্বস্তি দেবে? নাকি উৎসব শেষে আবার করোনার ভয়াল রূপ দেখতে পাবে গোটা দেশ ? এই প্রশ্নই এখন সকলের মনে ঘুরছে। ইতিমধ্যেই পুজো নিয়ে বেশি মাতামাতি করা ভাল হবে না, এমনটাই রাজ্যের ডক্টরস ফোরাম একটি চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে। তবে দেশব্যাপী ভারতের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হযেছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, দেশ জুড়ে বেড়েছে সুস্থতার হার। পাশাপাশি কমেছে করোনায় মৃত্যুর হারও।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫৯ লক্ষ ৮৮ হাজার ৮২২ জন। এর ফলে দেশে করোনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৫.৮ শতাংশ। আজ, শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী দেশ জুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৯ লক্ষ ৭৯ হাজার ৪২৩।

শনিবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) টুইট করে এ বিষয়ে জানিয়েছে, ৯ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে ৮ কোটি ৫৭ লক্ষ ৯৮ হাজার ৬৯৮ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯ অক্টোবরেই করোনা পরীক্ষা করানো হয়েছে ১১ লক্ষ ৬৪ হাজার ১৮ জনের।গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ২৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯২৬ জনের। এর ফলে করোনা সংক্রমনের সংখ্যা বাড়লেও সুস্থতার হার এবং মৃত্যুর হার ঊর্ধ্বমুখী বলেই কিছুটা স্বস্তি পাচ্ছেন দেশের চিকিৎসকরা। তবে এর পাশাপাশি উৎসব শেষে স্বস্তি মুছে যেতে এক সেকেন্ডও সময় লাগবে না, এমন আশঙ্কাও করছে সকলে।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026