কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে। কিন্তু পুজো শেষ হতেই বেশ খানিকটা বদল ঘটে রাজ্যের করোনা চিত্রের। রাজ্যে কমে করোনার দৈনিক সংক্রমণ। এমনকি বাড়ে সুস্থতার হারও। এমনকি দৈনিক সংক্রমণের সংখ্যার থেকে বাড়ে সুস্থতার সংখ্যা। আর সেই একই ধারা ফের একবার বজায় রইল। অর্থাৎ, রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যাকে ছাপিয়ে গেল সুস্থতার হার।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়েছে ৪,১৮৭ জন। এখনও পর্যন্ত এটাই রেকর্ড। গত একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯৪৮। যেখানে সুস্থতার হার ৮৯.০৫ শতাংশ। গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের।
এদিকে কলকাতায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৮৫৫ জন আর মৃত্যু হয়েছে ১৪ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৮৩৬ জন। আর মৃত্যু হয়েছে ১৫ জনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…