নিউজ

রাজ্য সুস্থতার হার ৯০ শতাংশ পার করল, মৃত্যুর হার নিম্নমুখী

কলকাতা: রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা যায়। কিন্তু পুজো শেষ হতেই বেশ খানিকটা বদল ঘটে রাজ্যের করোনা চিত্রের। রাজ্যে কমে করোনার দৈনিক সংক্রমণ। এমনকি বাড়ে সুস্থতার হার। এমনকি দৈনিক সংক্রমণের সংখ্যার থেকে বাড়ে সুস্থতার সংখ্যা। আর এবার রাজ্যে পালিত হতে চলেছে আলোর উৎসব দীপাবলি। তার আগে রাজ্যে ফের দৈনিক সংক্রমণ থেকে করোনাজয়ীর সংখ্যা বেশি হল। এমনকি সুস্থতার হার ৯০ শতাংশে পৌঁছেছে। একদিকে যখন সুস্থতার হার ঊর্ধ্বমুখী, ঠিক তখন মৃত্যুর হার ব্যাপকভাবে কমছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সুস্থ হয়েছে ৪,৪৩১ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ রোগীর সংখ্যা ৩,৭৬,৬৯৬। সুস্থতার হার ৯০.৩৪ শতাংশ। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৮৭২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হযেছে মোট ৪,১৬,৯৮৪ জন।

সুস্থতা হার যেমন বাড়ছে তেমনই কমছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হযেছে ৪৯ জনের। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে ৭,৪৫২ জন।

তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা এখনও উদ্বেগ বাড়িয়ে চলেছে। তার ওপর গতকাল বুধবার থেকে লোকাল ট্রেন চালু হয়েছে। এর ফলে এই দুই জেলায় সংক্রমণ নিয়ে চিন্তায় পড়েছেন চিকিৎসকেরা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হযেছে ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হযেছে ৮২০ জন।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026