নিউজ

রাজ্যে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ নিম্নমুখী

কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে। কিন্তু পুজো শেষ হতেই বেশ খানিকটা বদল ঘটে রাজ্যের করোনা চিত্রের। রাজ্যে কমে করোনার দৈনিক সংক্রমণ। এমনকি বাড়ে সুস্থতার হারও। এমনকি দৈনিক সংক্রমণের সংখ্যার থেকে বাড়ে সুস্থতার সংখ্যা। আর সেই একই ধারা গত বেশ কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে। এর পাশাপাশি কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ কমেছে।

রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৯৮৭ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হযেছে মোট ৩,৭৭,৬৫১ জন। রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬,৯০০ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছে মোট ৩,৩৩,৯৯০ জন। সুস্থতার হার ৮৮.৪৪ শতাংশ।

এদিকে কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হযেছে ৮৯৪ জন। মৃত্যু হযেছে ১৬ জনের। আর উত্তর ২৪ পরগনায় গত একদিনে করোনা আক্রান্ত হযেছে ৮৮০ জন। মৃত্যু হযেছে ১৪ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮২,১৮২ জন। মৃত্যু হয়েছে ২,২২২ জনের। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত আক্রান্ত ৭৭,১০৯ জন। মৃত্যু হয়েছে ১,৫৮৯ জনের। আর এই পরিসংখ্যান বলছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় করোনা চিত্রটা কিছুটা বদলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026