কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে। কিন্তু পুজো শেষ হতেই বা বলা ভাল মা দুর্গা কৈলাসে পাড়ি দিতেই রাজ্যে কমলো করোনার দৈনিক সংক্রমণ। এমনকি বেড়েছে সুস্থতার হারও।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশ করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৯৫৭ জন। গতকাল এই সংখ্যা ছিল ৪,১২১। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল মোট ৩,৫৭,৭৭৯।
তবে আশা জাগাচ্ছে রাজ্যে সুস্থতার হার। গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছে ৩,৯১৭ করোনা রোগী। গতকাল সুস্থ হয়েছিল ৩,৮৮৯ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৩,১৪,০০৩ জন। সুস্থতার হার ৮৭.৭৬ শতাংশ। এটুকুই আপাতত স্বস্তি দিচ্ছে রাজ্যের চিকিৎসকদের।
তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিতে উন্নতির কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮,৮৪ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। উত্তর ২৪ পরগনায় গত একদিনে আক্রান্ত ৮,৭৫ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…