নয়াদিল্লি: করোনা পরিস্থিতি নিয়ে স্বস্তির খবর মিলল বিশ্বজুড়ে। গত ২৪ ঘন্টায় গোটা বিশ্বে একদিকে যেমন কমেছে করোনা সংক্রমনের সংখ্যা, তেমন কমেছে মৃত্যুর হারও। তবে বেড়েছে সুস্থতার হার। আর এটাই স্বস্তি দিচ্ছে বিশ্ববাসীকে। তবে এখনও পর্যন্ত করোনায সব থেকে অবস্থা খারাপ আমেরিকা ও ব্রাজিলের। বিশ্বব্যাপী সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর হার কমলেও গত একদিনে এই দুই দেশে সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই বেড়েছে।
করোনায় সারা বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৯৪ হাজার ৮৩০ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে সেখানে ৩৮৫৯। গতকাল, মঙ্গলবার একদিনে মৃতের সংখ্যা ছিল ৯ হাজার ৬৪৬। মোট সংক্রমণ ২ কোটি ৭৪ লাখ 5৪ হাজার ৭১৭ জন। একদিনের সংক্রমিত ২ লক্ষ ৫ হাজার ৪০৫। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৬৭ হাজার ৫৫৩ জন। বিশ্বে মোট সুস্থ এক কোটি ৮৪ লক্ষ ১৭ হাজার ৮৪৬। গত ২৪ ঘন্টায় সেখানে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৪২৫২ জন।
তবে আমেরিকা ও ব্রাজিলে বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ।আমেরিকায় গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছে ২৫ হাজার ৫১১ জন। অন্যদিকে ব্রাজিলে একদিনের সংক্রমিত ১৪ হাজার ২৭৯ জন। সব মিলিয়ে করোনাতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুই দেশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…