নিউজ

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যাবতীয় তথ্য সামনে আসবে করোনা টিকার

ভারতঃ করোনার টিকা তৈরির কাজে নেমেছে জনসন অ্যান্ড জনসন, ফিজার ইনকর্পোরেটেড,  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মডার্নার টিকা এবং নোভাভ্যাক্স। সূত্রের খবর অনুযায়ী আগামী কয়েক সপ্তাহেই তাদের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার ফল সংক্রান্ত কিছু তথ্য বার হবে। প্রায় ছয় মাস ধরে বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন কিভাবে করোনা দমানো যায়। করোনা দমন করার জন্য এর মধ্যেই রাশিয়া একটি টিকা বার করে ফেলেছে।

গত মাসের ৯ তারিখ তারা তাদের নির্বাচিত ৫,০০০ স্বেচ্ছাসেবকের মধ্যে প্রথমজনকে করোনা টিকা দেয়। কিন্তু তার ফল এখনো প্রকাশ হয়নি, আগামি ২১ অক্টোবরের পর তার খবর মিলতে পারে। এমনকি কয়েক দিন আগেই  জনসন অ্যান্ড জনসন ও নোভাভ্যাক্স শেষ পর্যায়ের ট্রায়াল শুরু করেছে। এর আগে ফিজার জানিয়েছিলো প্রায় ৪৪,০০০ স্বেচ্ছাসেবীর ওপর তাদের টিকা পরীক্ষামূলক প্রয়োগ করতে তাঁরা রেগুলেটরের সম্মতি চায়।

প্রতিদিন নতুন নতুন গবেষণায় চিন্তা বাড়ছে আম জনগনের। সম্প্রতি, ইএসসিএমআইডি কনফারেন্সে একটি নতুন গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে করোনায় আক্রান্ত মহিলাদের থেকে করোনায় আক্রান্ত পুরুষের মৃত্যুর সম্ভাবনা প্রায় ৬২ শতাংশ বেশি। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

আর তার মাঝেই প্রতিদিন নতুন নতুন গবেষণায় চিন্তা বাড়ছে আম জনগনের। ভারতের যা পরিস্থিতি তাতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।। তার মাঝে এখনো মেলেনি করোনার টিকা সব মিলিয়ে মারাত্মক দুশ্চিন্তায় আছে বিজ্ঞানী থেকে দেশের সাধারণ মানুষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026