ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে হাত মিলিয়ে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা বাজারে আনতে চলেছে ভারতীয় সংস্থা। খুব শীঘ্রই উৎপাদনের কাজ শুরু করা হচ্ছে বলে জানিয়েছে ওই সংস্থা। অক্সফোর্ড ইউনিভার্সিটির আবিষ্কার করা টিকা আগামী অক্টোবর মাসের মধ্যে বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টিকা উৎপাদনের কাজে যুক্ত রয়েছে ভারতীয় সংস্থা সিরাম ইন্সটিটিউট। নির্দিষ্ট সময়ের মধ্যে করোনার প্রতিষেধক টিকা বাজারে আনতে আগামী ৩ সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু করছে ভারতীয় সংস্থা।
বিশ্বের বহু নামীদামী সংস্থার পাশাপাশি পুনেতে অবস্থিত সিরাম ইন্সটিটিউটও করোনার প্রতিষেধক টিকা তৈরির বরাত পেয়েছে। অন্যান্য বারের মতো এবারও পুনের এই ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে নিজেদের গুরুত্বপূর্ণ উদ্যোগে সামিল করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। প্রসঙ্গত, এর আগে ম্যালেরিয়ার প্রতিষেধক টিকা বানাতেও যৌথভাবে কাজ করেছে সিরাম ইন্সটিটিউট ও অক্সফোর্ড ইউনিভার্সিটি।
করোনার প্রতিষেধক এই টিকা মানব দেহে প্রয়োগের পরই বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার অক্সফোর্ড ইউনিভার্সিটির আবিষ্কার করা এই প্রতিষেধক টিকা মানব দেহে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়। সেই পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ্যে না এলেও, অক্সফোর্ডের গবেষকরা তাদের আবিষ্কৃত টিকার সাফল্য নিয়ে ৯০ শতাংশেরও বেশি নিশ্চিত রয়েছেন বলে জানা গেছে। ফলে, এখনই এর উৎপাদন শুরু করতে উদ্যোগী হয়েছেন তারা। গুরুত্বপূর্ণ সময়ে যাতে বাজারে এই প্রতিষেধক টিকার জোগান অব্যাহত থাকে, সেই জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…