নিউজ

করোনার টিকা বানিয়ে ফেলেছি, দাবি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

কোভিড ১৯ মহামারির কারণে ঘুম উড়েছে গোটা বিশ্বের। বিভিন্ন দেশের লাগাতার প্রয়াস স্বত্ত্বেও এখনও পর্যন্ত কোন প্রতিষেধক ওষুধ বা ভ্যাকসিন তৈরি না হওয়ার কারণে বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর হার। এই পরিস্থিতিতে গোটা বিশ্বকে চমকে দিয়ে ইজরায়েলের দাবি, করোনার প্রতিষেধক টিকা আবিষ্কার করে ফেলেছে তারা। খুব সম্প্রতি এই স্বস্তির খবর শুনিয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী নফতালি বেনেত।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা তৈরির সমস্ত রকম পরীক্ষায় সফল হয়েছে আমাদের বিজ্ঞানীরা। সারা বিশ্বকে সরবরাহ করার মতো প্রচুর পরিমাণে টিকা উৎপাদনের দিকে নজর দিচ্ছি আমরা।’ ইজরায়েল ইনস্টিটিউট অফ বায়োলোজিক্যাল রিসার্চ (আইআইবিআর)-এর গবেষক দল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করোনার প্রতিষেধক তৈরির কাজে যুক্ত ছিল।

সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মনোক্লোনাল পদ্ধতিতে আক্রান্ত রোগীর শরীরে প্রবেশ করে করোনা ভাইরাসের জীবাণুকে নষ্ট করতে সক্ষম এই প্রতিষেধক। করোনা ভাইরাসের এই প্রতিষেধক টিকা সর্বপ্রথম আবিষ্কার করার কারণে স্বত্বাধিকার নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রক। এরপরই অন্যান্য দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রচুর পরিমাণে টিকা তৈরির নামা হবে বলে জানিয়েছেন বেনেত। তবে এই টিকা এখনও মানব শরীরে সফলভাবে প্রয়োগ করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026