নিউজ

সুখবর! আগামী সপ্তাহেই সাধারণের কাছে পৌঁছাতে পারে ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন

রাশিয়া : সারা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগেই অর্থাৎ আগস্ট মাসের শুরুতেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে আসে রাশিয়া। আর তার কিছুদিন কাটতে না কাটতেই  সেপ্টম্বরে ফের দ্বিতীয় ভ্যাকসিন আনার কথা ঘোষণা করেছিলো রাশিয়া। আর এবার শীঘ্রই তা সফল হতে চলেছে। আগামী সপ্তাহেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হতে পারে রাশিয়ার করোনা ভ্যাকসিন “স্পুটনিক ভি”। ইতিমধ্যেই এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর শরীরে।  সব ঠিকঠাকভাবে এগোলে ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে নিয়ে আসা হবে “স্পুটনিক ভি” ভ্যাকসিন।

দীর্ঘ পাঁচ মাস ধরে বহু চেষ্টা চালানোর পরে অবশেষে রাশিয়ার তৈরি ভ্যাকসিন  “স্পুটনিক ভি” বাজারে আসে। ইতিমধ্যেই  ভারত সহ বিশ্বের একাধিক দেশ অর্ডার  দিয়েছে “স্পুটনিক ভি”৷ তবে এই ভ্যাকসিন নিয়ে দেশের অন্যান্য মহলের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়াও দিয়েছেন।

রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে অনেকের কাছেই নেতিবাচক বক্তব্য থাকা সত্ত্বেও পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, তাদের তৈরি ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ৷ সব পরীক্ষাতেই পাশ  করার পর এই ভ্যাকসিন বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর মেয়েকে টিকা দেওয়া হয়েছে, এছাড়াও রুশ বাণিজ্যমন্ত্রী ডেনিস মান্টুরোভকেও এই টিকা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এই ভ্যাকসিনের মাধ্যমে সবাই দ্রুত উপকৃত হবে। এই মুহুর্তে ভারতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। আর ব্রাজিলের মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬। তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০। এই মুহূর্তে মার্কিন মুলুকে মোট মৃতের পরিমাণ ১ লক্ষ ৮৩ হাজার ২০৩।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026