নিউজ

আজ থেকে শুরু হলো করোনা ভ্যাকসিনেশন এর তৃতীয় পর্যায়, কো উইন এ করুন নাম নথিভুক্ত

দেশে আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় দফায় করণা টিকাকরন। প্রথম দফায় প্রথম সারির করণা যোদ্ধাদের এবং দ্বিতীয় দফায় পুলিশকর্মীদের টিকাকরণের পর এবারে শুরু হচ্ছে সাধারণ মানুষের টিকাকরণ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে করোনাভাইরাস এর জন্য মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০,০০০ এর গণ্ডি। তারই মধ্যে এবারে যাদের বয়স ৬০ বছরের বেশি এবং ৪৫ থেকে ৫৯ বছর বয়সেই যাদের মধ্যে কো মর্বিডিটি রয়েছে তাদের টিকাকরন করা হবে আজ থেকে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী করণা টিকা নিয়েছেন বলে খবর। গলায় অসমের গামছা ঝুলিয়ে পুদুচেরি এবং কেরলের নার্সের কাছ থেকে তিনি টিকা গ্রহণ করেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই করণা টিকাকরনের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আজকে দুপুর বারোটা নাগাদ খুলে দেওয়া হবে কো উইন অ্যাপ্লিকেশন। তারপর আপনার আধার কার্ড এবং প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপরে যারা দুপুর তিনটের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন তাদেরকে বেসরকারি হাসপাতালে টিকা করন করা হবে আগামীকালের মধ্যে। আপনি যে নথিপত্র নিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেই নথিপত্র নিয়ে হাসপাতালে যেতে হবে। অন্যদিকে, সরকারি হাসপাতালে টিকা করন করা হবে আজকে থেকেই।

পশ্চিমবঙ্গ সরকার সূত্রে খবর, ১৫ সরকারি হাসপাতাল এবং ১০ বেসরকারি হাসপাতালে সোমবার থেকে টিকাকরণ শুরু হয়ে যাবে। হাসপাতালে গেলে সেখানে ভারতের দুটি করোনা ভ্যাকসিন কো ভ্যাকসিন এবং কোভি শিল্ড এর মধ্যে একটি বেছে নেওয়া হবে। সরকারি হাসপাতালে করোনা ভাইরাসের টিকা একেবারে বিনামূল্যে মিলবে। আর যদি আপনি বেসরকারি হাসপাতাল থেকে করনা ভাইরাসের টিকা গ্রহণ করেন তাহলে আপনাকে সর্বাধিক ২৫০ টাকা খরচ করতে হতে পারে। কেন্দ্রীয় সরকারের তরফে এই দাম বেঁধে দেওয়া হয়েছে। যদিও এই করোনা ভাইরাসের টিকার দাম যাতে একেবারেই বিনামূল্যে করা হয়, সেই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি হাসপাতালে প্রথমদিন ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন সর্বাধিক ৫০ জন, যাদের মধ্যে ৩০ জন হবেন এমন যাদের বয়স ৬০ এর বেশী আর ২০ জন হবেন এমন যাদের কো মর্বিডিটি আছে। যদিও কোন রোগ গুলি কে কো মর্বিডিটি হিসেবে গণ্য করা হবে সেই তালিকা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026