২০২৪ সালের আগে বিশ্বের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাবে না এমনটাই জানালো বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উত্পাদনকারী সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট (SII)। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমনকি এখনও মেলেনি ওষুধ, এরমধ্যেই প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার।
আগের সপ্তাহের প্রথমেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। আমেরিকা ও ব্রাজিলের থেকে বর্তমানে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা। তার মধ্যে ওষুধ মিলবে ২০২৪ সালে, তা স্বভাবতই আমাদের প্রত্যেকের কাছেই দুঃসংবাদ। অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্সের সঙ্গে মিলে ১০০ ডোজ করোনা ভ্যাকসিন তৈরি করার দায়িত্ব পেয়েছে সিরাম ইনস্টিটিউট৷
জানা গিয়েছে, অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনের এই দুটো ডোজের দাম ৬৮টি দেশে ৩ মার্কিন ডলার পড়বে যা ভারতীয় মুদ্রায় ২২০ প্রায় টাকা। অন্যদিকে নোভাভ্যাক্সের সঙ্গে চুক্তি অনুযায়ী সিরাম আরো ৯২টি দেশে ভ্যাকসিন সরবরাহ করবে। তাই সব মিলিয়ে এই ওষুধ মিলতে লাগবে আরো সময়।
সিরাম ইনস্টিটিউট -এর সিইও আদর পুনাওয়ালা একটি সাক্ষাত্কারে জানান, “এই গ্রহের সব মানুষকে ভ্যাকসিন দিতে হলে আরও ৪ থেকে ৫ বছর লাগবে৷ প্রত্যেককে দু ডোজ করে ভ্যাকসিন দিতে গেলে বিশ্বে ১৫০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন”৷ আদর পুনাওয়ালা আরো জানান, “আমি জানি, এ ব্যাপারে বিশ্ব ইতিবাচক হতে চাইছে৷ কিন্তু কোনও সংস্থাই এখনও পর্যন্ত ভ্যাকসিন পরীক্ষার সম্পূর্ণ নিরাপদ চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি যেতে পারেনি”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…