নিউজ

করোনায় ক্রমেই বাড়ছে উদ্বেগ, এখনো পর্যন্ত ভারতে আক্রান্ত ১০৭

করোনায় ক্রমেই বাড়ছে উদ্বেগ, এখনো পর্যন্ত ভারতে আক্রান্ত ১০৭। উদ্বেগ ক্রমশই দ্বিগুণ হচ্ছে নানান মহলে। যার ফলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে সকল দেশ। নিজের প্রতিপত্তি বিস্তার করে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাস। এই নোভেল করোনা ভাইরাসের উৎস স্থল হুবেই প্রদেশের উহান শহরের অবস্থা বর্তমানে জনশূন্য থেকে কিছুটা উন্নত। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের পোশাকি নাম দিয়েছে কোভিড-১৯। চীন থেকে তা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে বাইরের দেশগুলোতেও। মূলত দক্ষিণ এশিয়ায় এই ভাইরাসের প্রতিপত্তি বিস্তার লক্ষ্য করা গিয়েছে। তবে এবার উদ্বেগ বাড়াচ্ছে ইতালি।

এমন সংকটজনক পরিস্থিতিতে ভারতেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা গত কয়েকদিন ৮০ এর ঘরে ছিল, সেই সংখ্যাটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১০৭। এদিন এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গোটা বিশ্বে এই ভাইরাসের কবলে আক্রান্ত ১.৩ লক্ষের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫,৭০০ জনেরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ Who বিশ্বব্যাপী এই অবস্থাকে ‘বিশ্বব্যাপী মহামারি’ নাম দিয়েছে।

আরও পড়ুন : করোনা রুখতে সাফল্যের পথে কানাডার বাঙালি বিজ্ঞানী

তিরুপতি মন্দিরে প্রবেশ পথ বন্ধ, অনির্দিষ্টকালের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। বেলুড় মঠে আপাতত বন্ধ রাখা হয়েছে অতিথি নিবাস। এছাড়া মহারাষ্ট্রে ৩১ জন, কেরালায় ২২ জন এবং উত্তর প্রদেশে ১১ জনের শরীরে মিলেছে কোভিড-১৯। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে আলোচনার জন্য ভিডিও কনফারেন্সের আহ্বান জানিয়েছেন, সাড়া মিলেছে পাকিস্তানেরও। নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছেন, এই মুহূর্তে কোনো কেন্দ্রীয় মন্ত্রী বিদেশ সফরে না যাওয়ার জন্য। সবমিলিয়ে পরিস্থিতি খুবই জটিল হয়ে দাঁড়িয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026