গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ বেড়েছে ৬%, যা গত মার্চের নিরিখে দিনপ্রতি সবচেয়ে কম। এমনই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের একটি সূত্র। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে একথা। জানা যাচ্ছে, নতুন সংক্রমণের হার আগের থেকে অনেক কমেছে। মার্চে দিনপ্রতি সংক্রমণের হার ছিল উদ্বেগজনক ভাবে বেশি, গত ২৪ ঘন্টার রিপোর্টে তা অনেকটাই কম। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রকের একটি বৈঠক হয়, সেখানেই এই বিষয়ে আলোচনা হয় বলে জানাচ্ছে সূত্র।
জানা যাচ্ছে, বৈঠকে আলোচনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দিনপ্রতি মৃত্যুর হার ৩.১ শতাংশ এবং দিন প্রতি সুস্থ হয়ে ওঠার হার ২০ শতাংশ, যা অত্যন্ত আশাব্যঞ্জক। বাইরের দেশগুলির তুলনায় যা অনেকটাই ভালো। সরকারি খবর অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্ত কেসের সংখ্যার খোঁজ পাওয়া গিয়েছে ১৪২৯ টি। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৯৪২। দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫,২১০ জন।
শুক্রবার সন্ধ্যায় করোনা রোগীর বৃদ্ধি হয়েছিল ৭.৪৮ শতাংশ, শনিবার সকালে সেই বৃদ্ধির হার কমে হয়েছে ৫.৮ শতাংশ। দিন দুয়েক আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে দেশে আক্রান্তের সংখ্যা গুণোত্তর প্রগতিতে বাড়ছে না, রৈখিক পদ্ধতিতে বাড়ছে। দেশে যত করোনা আক্রান্ত হয়েছেন তার মধ্যে বেশিরভাগ মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটে রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…