নিউজ

১২ জন যাত্রীর দেহে করোনা ভাইরাস, রেল পথে যাত্রা সুরক্ষিত নয়, সতর্ক করলো রেল

ভারতে ক্রমেই নিজের প্রতিপত্তি বিস্তার করেছে নোভেল করোনা ভাইরাস। ক্রমেই ছড়িয়ে পড়ছে এবং বাড়ছে সংক্রমণের হার। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২৩ জন। এমন ভাবেই প্রতিদিন দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার ফলে লক ডাউন হয়ে গিয়েছে দেশের অনেক শহর। চীন, ইতালি, স্পেন, জাপান, ইরানেও বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

এমন জরুরি অবস্থায় শনিবার ভারতীয় রেলের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। শুধু বিমানেই নয়, ট্রেন চলাচলের মাধ্যমেও বাড়তে পারে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের হার। যার ফলে রেলের তরফ থেকে টুইট করা হয়েছে, ‘বেশ কয়েকজন রেল যাত্রীর শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। এরফলে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজের রেলযাত্রা বন্ধ রাখুন এবং বাকিদের সুরক্ষিত রাখুন। যাতে অন্যদের পরিস্থিতি ঝুকিপূর্ণ না হয়।’

আরও পড়ুন : BREAKING : করোনা ভাইরাসে চতুর্থ আক্রান্ত কলকাতায়

রেলের তরফে জানান হয়েছে, গত ১৩ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে ট্রেনে যাতায়াত করা ১২ জন যাত্রীর দেহে কোভিড-১৯ এর নমুনা পাওয়া গিয়েছে। যার ফলে রেলের তরফ থেকে বলা হয়েছে, বর্তমানে রেল পথে যাত্রা মোটেই সুরক্ষিত নয়। কারন এই অসুখটি মারাত্মক ছোঁয়াচে। এছাড়া রেলের তরফে আরও জানান হয়েছে, শনিবার মধ্যরাত থেকেই সমস্ত প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। লোকাল ট্রেনও অল্প পরিমানে চলবে। এছাড়াও ভারতীয় রেলের তরফ থেকে বলা হয়েছে, শুধুমাত্র রাজধানী, দুরন্ত এবং শতাব্দী এক্সপ্রেসে খাবারের ব্যবস্থা থাকবে। আর কোনও ট্রেনে খাবার দেওয়া হবে না৷ যাত্রীরা নিজেদের প্রয়োজনে ই-ক্যাটারিংয়ের সাহায্য নিতে পারেন৷ ট্রেনে শুধুমাত্র বিক্রি করা যাবে চা ও কফি ৷

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Smiling Friends Creators Confirm Show Will End With Season 3

Adult Swim’s quirky animated comedy Smiling Friends is officially ending after Season 3. Creators Michael…

February 26, 2026

Teddi Mellencamp Celebrates Daughter Dove’s 6th Birthday Amid Cancer Battle

Teddi Mellencamp marked her daughter Dove’s sixth birthday with a heartfelt Instagram post on February…

February 26, 2026

Lily Collins Transforms Into Audrey Hepburn—Inside the Glamorous Breakfast at Tiffany’s Movie

Lily Collins is set to star as Audrey Hepburn in a new film centered on…

February 25, 2026

Metallica Confirms Las Vegas Sphere Takeover—Eight Explosive Nights, No Repeat Setlists

Metallica has officially announced their long-rumored residency at the Sphere in Las Vegas. The series,…

February 25, 2026

Kourtney Kardashian Shares Sweet Backstage Moment With Son Rocky

Kourtney Kardashian Barker gave fans a rare glimpse of her youngest son, Rocky Thirteen, as…

February 25, 2026

Netflix’s Reality Check Exposes Dark Side of America’s Next Top Model

Key Points Netflix released a three-part documentary series titled Reality Check: Inside America’s Next Top…

February 25, 2026