নিউজ

ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত, উপসর্গ গোপন করায় সাজা পেলেন মা

এবার করোনাভাইরাসে আক্রান্ত ছেলেকে লুকিয়ে রাখার অপরাধে সাসপেন্ড করা হলো এক রেল আধিকারিককে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। দক্ষিণ-পশ্চিম শাখার রেল কর্তৃপক্ষের তরফে জানা গেছে যে, রেল আধিকারিক ওই মহিলার ২৫ বছর বয়সী ছেলে জার্মানি এবং ইতালি ঘুরে ভারতে আসেন। গত ১৩শে মার্চ বেঙ্গালুরুতে ফিরে আসলে তাকে বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়।

কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা না করিয়ে রেল কলোনীর একটি গেস্ট হাউসে লুকিয়ে রাখা হয় তাকে। পাঁচদিন পর জানা যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ওই তরুণ। এই ঘটনায় ওই আধিকারিককে সাসপেন্ড করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন যে, এর ফলে বাকিদের জীবনেও ভয়ানক বিপদ ডেকে এনেছেন ওই মহিলা। পরে ওই তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : করোনার থাবা বলিউডে, আক্রান্ত হলেন প্রখ্যাত গায়িকা কনিকা কাপুর

তবে শুধু বেঙ্গালুরুই নয় একই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গেও। কলকাতায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তরুণের লন্ডন থেকে দেশে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয় করা হয়। এরপর তাকে বেলেঘাটা আইডি-তে যেতে বলা হলেও অগ্রাহ্য করে সে। আইসোলেশনে না থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। জানা গেছে তার মা নবান্নের উচ্চপদস্থ আমলা এবং বাবা চিকিৎসক। মায়ের সাথে নবান্নের দপ্তরেও গিয়েছিল সে। তাদের এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণে ক্ষিপ্ত গোটা রাজ্যের মানুষ।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026