নিউজ

‘শাসন চলবে দীর্ঘদিন, করোনা ভাইরাস থেকে সহজে মুক্তি পাওয়া যাবে না’, এভাবেই সতর্ক করলো WHO

“করোনা ভাইরাস থেকে সহজে মুক্তি পাওয়া যাবে না”, এভাবেই গোটা পৃথিবীকে আবার সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বুধবার হু’এর ডিরেক্টর ট্রেড্রস আধানম বলেন, “কোনও রকম ভুল করবেন না। পৃথিবীর বহু দেশ এখনো এই ভাইরাসের প্রাথমিক পর্যায়ে আছে। এই ভাইরাস সহজে আমাদের পিছু ছাড়বে না। আমাদের দীর্ঘ পথ যেতে একে সঙ্গে করে নিয়ে।” হু’এর ডিরেক্টর আরও বলেন, “এই ভাইরাসের প্রভাবে পৃথিবী আর আগের অবস্থায় ফিরতে পারবে না। তবে নতুন একটা পৃথিবী পাওয়া যাবে, যা হবে আরও স্বাস্থ্যকর আরও সুরক্ষিত।”

কিছু দেশ সংক্রমণ কমে গিয়েছে ভেবে লকডাউন তুলতে শুরু করেছিল। কিন্তু সেই দেশ গুলি থেকেই নতুন করে সংক্রমণের খবর আসতে শুরু করেছে। এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে যথেষ্টই চিন্তায় আছে সেকথাও বলেন ট্রেড্রস আধানম। হু ডিরেক্টর বলেছেন, “ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমেছে। সংক্রমণের হার নিম্নমুখী। কিন্তু আফ্রিকা এবং আমেরিকা জুড়ে যেভাবে ভাইরাস ছড়াচ্ছে তা যথেষ্ট চিন্তার।” হু জানাচ্ছে, ভাইরাসের সংক্রমণ এখন কেবলমাত্র আটকে রাখা হচ্ছে।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোনো ওষুধ কাজ করছে এখনো তার প্রমাণ পাওয়া যায়নি। কিছু সংস্থা মানুষের দেহে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করলেও তা কতটা কার্যকরী হবে তা বলা যাচ্ছে না। মারণ এই ভাইরাসে বিশ্বে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৬ লক্ষেরও বেশি মানুষ। গোটা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮১ হাজার ৪২২ জনের। বিশ্বে সর্বাধিক মৃত্যু হয়েছে আমেরিকায়, ৪৬,১৪৭ জন মানুষ মারা গিয়েছে শুধুমাত্র আমেরিকাতেই। ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার, ভারতে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৮১ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026