নিউজ

এবার রাজ্যের স্কুলপাঠ্যে ‘করোনা ভাইরাস’, স্কুল দফতরকে নির্দেশ শিক্ষামন্ত্রীর

করোনা আবহে ছেয়ে গিয়েছে গোটা বিশ্ব। আক্রান্ত ও মৃতের সংখ্যা আকাশ ছোয়া। বিশ্ব তথা দেশেও নিরন্তর বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এবার মানুষের মধ্যে সচেতনতার বোধ জাগিয়ে তুলতে সিলেবাসে কিছু বদল আনতে চায় রাজ্য সরকার। এবার রাজ্যে স্কুল পাঠ্যে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অন্তর্ভুক্ত হবে করোনা ভাইরাস। এবিষয়ে স্কুল শিক্ষা বিশেষজ্ঞ কমিটিকে বিস্তারিত পরিকল্পনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্কুল শিক্ষা দফতরের চেয়ারম্যান অধ্যাপক অভীক মজুমদারের কথায়, “ছোটরাই বাড়ির বড়োদের মধ্যে জাগিয়ে তুলতে পারবে করোনা ভাইরাসের সচেতনতা”।

করোনা কী? এই মারণ ভাইরাস আসলে কীভাবে ছড়াতে পারে? এই ভাইরাস থেকে প্রতিকারের উপায় ও আরও বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে তা অন্তর্ভুক্ত হবে স্কুল পাঠ্যে। ইতিমধ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয় পাঠ্যে কোভিড-১৯ প্রসঙ্গ ঢুকে পড়েছে। জানা গিয়েছে, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যে করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত বিবরণের বিষয়টি রেখেছে কতৃপক্ষ। এছাড়া লখনউ বিশ্ববিদ্যালয় এব্যাপারে ভাবনাচিন্তা করছে। এবার পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যে প্রবেশ করবে করোনা ভাইরাস সম্পর্কিত বিষয়।

স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, কোন শ্রেণী থেকে করোনার সচেতনতার বিষয়টি পাঠ্যে রাখা হবে এবং ছাত্রছাত্রীরা এবিষয়টির মাধ্যমে নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তুলবে কোন পথে সে বিষয়ে দপতর চিকিৎসক ও মনোবিদদের সঙ্গে আলোচনা করবে। চিকিৎসকেরাই বলতে পারবেন। তাই এবার রাজ্যের স্কুল পাঠ্যেও আসতে চলেছে করোনা ভাইরাসের মতন বিষয়। স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “প্রতিটি বইয়ের প্রথম পাতাতেই সংবিধানের প্রস্তাবনা তাকে। আমরা করোনা সম্পর্কিত বিষয়টি ১-২ পাতা পিছনে রাখব”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026