নতুন আশঙ্কা, করোনা রুখতে সক্ষম কোনও ভ্যাকসিনের ব্যবহার শুরুর আগেই অতিমারিতে মারা যেতে পারে অন্তত ২০ লক্ষ মানুষ। শুক্রবার এমনই আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের এই চাঞ্চল্যকর তথ্যে ভয়ে শিউরে উঠছে পৃথিবীর আম জনতা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আধিকারিকের দাবি করোনা রোখার জন্য যদি সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব না হয় তবে সেক্ষেত্রে মৃতের সংখ্যা ২০ লক্ষও ছাড়িয়ে যেতে পারে, যা প্রত্যেক দেশের কাছেই যথেষ্ট চিন্তার কারণ।
প্রসঙ্গত, করোনা আক্রান্তের দিক থেকে প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আর বিগত দুই সপ্তাহ ধরেই ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৫৩১ ও ৩৬ হাজার ৩০৩ জন। প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৬ লক্ষ ৭৪ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৪ লক্ষ ৫৫ হাজার জন।
অন্যদিকে সংক্রমণ আর এসবের মাঝেই এ বার আমেরিকাকেও সুস্থতার হারে ছাপিয়ে বিশ্বে এক নম্বর স্থান নিয়েছে ভারত। করোনা সংক্রমণে এখন ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। ক্লিনিক্যাল ট্রায়ালের মাঝেই এবার ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করার সিদ্ধান্তকে সমর্থন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ আশা করা হচ্ছে খুব তাড়াতাড়িই এর সুফল মিলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…