নিউজ

প্রথমবার! দেশে সক্রিয় করোনা আক্রান্তের থেকে সুস্থ রোগীর সংখ্যা বেশি

দেশে করোনা আক্রান্তের সংখ্যা  চলছে। প্রতিদিনই প্রায় ১০ হাজার লোক করোনা সংক্রমিত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় ফের আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৮৫ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৬ হাজার ৫৬৩ জন। তবে স্বস্তির খবর সুস্থতার সংখ্যা। যা কিনা আশার আলো দেখাচ্ছে। এই প্রথম দেশে সক্রিয় করোনা আক্রান্তের তুলনায় করোনাতে সুস্থ রোগীর সংখ্যা অনেক বেশি।

ভারতে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন। আর এখন দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ জন। আরও অনেক মানুষ ক্রমেই সুস্থতার দিকে এগোচ্ছেন। তবে মৃতের সংখ্যা ও বাড়ছে। গত একদিনে মৃত্যু হয়েছে ২৭৯ জন। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭৪৫ জন।

এদিকে মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা চীনের আঁতুরঘর উহানকেও ছাপিয়ে গেছে। মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাগামছাড়া বৃদ্ধি হয়েছে মহারাষ্ট্রে। দেশের মোট ছয় রাজ্যেই আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ শতাংশের কাছাকাছি। শেষ ৮ দিন ধরে ভারতে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের উপরেই আছে। বিশ্বের আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন ৬ নম্বরে রয়েছে। সংক্রমণ না কমালে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026