নিউজ

‘দোকান বাজার বন্ধ থাকবে না, গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’, জানালেন মুখ্যমন্ত্রী

করোনা আতঙ্কে কোনো জমায়েত, স্কুল, কলেজের উপর রাশ টেনেছে রাজ্য প্রশাসন। এর ফলেই রাজ্য জুড়ে গুজব উঠে যে, জমায়েত এড়াতে বন্ধ হতে পারে দোকান-বাজারও। এই গুজব ছড়াতেই সাধারণ মানুষ যথেষ্টই চিন্তায় পড়ে যায়। সেই পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, এরকম গুজব যারা ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। তিনি পরিষ্কার ভাবে এদিন জানিয়ে দেন কোনো দোকান বাজারই বন্ধ থাকবে না। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে তিনি অনুরোধ জানিয়েছেন।

করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়া, বিশেষত হোয়াটসঅ্যাপে কিছুদিন ধরেই গুজব ছড়াচ্ছে যে, এই পরিস্থিতিতে স্কুল, কলেজের সাথে সাথে দোকান বাজারও বন্ধ থাকবে। সেই আশঙ্কায় অনেকেই বাড়িতে বিভিন্ন খাদ্যদ্রব্য মজুত করতে শুরু করেছেন। এই নিয়েই আজ কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় দেশবাসীর উদ্দেশ্যে কী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী? দেখুন একনজরে

আজ নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘দোকান বাজার সব খোলা থাকবে। কেউ গুজব ছড়াবেন না, যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সীমান্ত সিল হলেও এখনো যথেষ্ট খাবার মজুত আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই।’ যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আজ টুইটারে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কোনো গুজবে কান দেবেন না। নিজের সত্যতা যাচাই করুন। নিজে বিচার করুন।’ এদিন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য পনেরোজনকে লালবাজারে ডেকেও পাঠানো হয়।

Anirban Kundu

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026