নিউজ

রক্তের গ্রুপের উপর নির্ভর করছে করোনা ভাইরাসের সংক্রমণ, বলছে গবেষণা

করোনা ভাইরাসের সংক্রমণ ভীষণভাবে ছোঁয়াচে। এই মারণ ভাইরাস বায়ুবাহিত নয়, তবে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে খুব দ্রুত হারে সংক্রমণ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার, করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে প্রথম গবেষণায় জানা গেছে, শরীরের রক্তের গ্রুপের উপর নির্ভর করছে সংক্রমণের। এমনটাই দাবি করেছে জাতীয় স্তরের একটি প্রথম সারির সংবাদ সংস্থা।

আরও পড়ুন : করোনা মানচিত্রে কোলকাতা, ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪২

তাদের দেওয়া তথ্যে বলা হয়েছে, মঙ্গলবার এই প্রথম কোন গবেষক দল করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে তাদের গবেষণার ফলাফল সামনে আনে। সেই গবেষণায় দাবি করা হয়েছে, শরীরে রক্তের গ্রুপ ‘ও’ হলে তাতে করোনা সংক্রমণের সম্ভাবনা কম। ফলে অন্যান্য মানুষের চেয়ে শরীরে ‘ও’ গ্রুপের রক্ত বহনকারী ব্যক্তি কিছুটা হলেও নিরাপদ। ফলে, সাময়িকভাবে স্বস্তিতে থাকতে পারবেন তারা।

আবার, ভয়ের কারণ রয়েছে অন্য এক রক্তের গ্রুপ বহনকারী মানুষের জন্য। কী সেই রক্তের গ্রুপ? ওই গবেষক দল জানাচ্ছেন, শরীরে রক্তের গ্রুপ ‘এ’ হলে তাদের ভয়ের কারণ রয়েছে যথেষ্ট। এই ‘এ’ গ্রুপের রক্ত বহনকারী ব্যক্তির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। ফলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে তাদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026