নিউজ

ব্যর্থ হল করোনার প্রথম ওষুধ, প্রকাশ্যে ‘হু’র রিপোর্ট, চাঞ্চল্য ছড়ালো বিশ্ব জুড়ে

মারণ রোগ কোভিড ১৯-এর প্রতিষেধক তৈরিতে ঝাঁপিয়ে পড়েছে সারা বিশ্ব। কোভিড ১৯ যে ভাইরাসের কারণে শরীরে বাসা বাঁধে সেই করোনা ভাইরাসকে সমূলে উৎখাত করতে উঠেপড়ে লেগেছে বিজ্ঞানীরা। চিন ও ব্রিটেন প্রতিষেধক ওষুধ আবিষ্কার করে তা মানব শরীরে প্রয়োগ করেছে পরীক্ষামূলক ভাবে। ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রও ওষুধ আবিষ্কার করে তা মানব দেহে প্রয়োগ করেছে। আমেরিকার সেই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরপরই সারা বিশ্বে চাঞ্চল্য ছড়ায়।

বিতর্কের মুখে পড়ে হু-র ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয় সেই তথ্য। আমেরিকার ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘জিলিয়াড সায়েন্সেস’ দাবি করেছেন, ভুল করে ওয়েবসাইটে দেওয়া ও পরে তা তুলে নেওয়া রিপোর্টের ভিত্তিতে কোন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। অন্যদিকে সংস্থা জানিয়েছে, ওই ওষুধের বেশ কিছু সুফল পাওয়া গেছে। হু-র ওয়েবসাইটে সংক্ষিপ্তাকারে প্রকাশিত মার্কিন সংস্থা জিলিয়াড সায়েন্সেসের অ্যান্টিভাইরাল ড্রাগ ‘রেমডেসিভির’ রিপোর্টের উপর ভিত্তি করে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস প্রথম বিষয়টি সামনে আনে। তাদের দাবি, হু-র রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাসের প্রতিষেধক টিকার প্রথম প্রয়োগ ব্যর্থ হয়েছে।

হু-র তরফে ফিনান্সিয়াল টাইমসকে জানানো হয়, ওই খসড়া রিপোর্টটি ভুল করে প্রকাশ্যে চলে আসে। যা ওই পরীক্ষার পূর্ণাঙ্গ ও সঠিক রিপোর্ট নয় বলেই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ওষুধ প্রস্তুতকারী সংস্থা জিলিয়াড সায়েন্সেসও রেমেডেসিভির ব্যর্থ হওয়ার বিষয়টি মানতে চায়নি। সংবাদসংস্থা এএফপি-কে তারা জানিয়েছে, হু-র খসড়া রিপোর্টে ওই ওষুধ সম্পর্কে সঠিক বিশ্লেষণ করা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই তথ্য অসম্পূর্ণ ও ভুল বলে দাবি ওষুধ প্রস্তুতকারী সংস্থার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026