করোনা ভাইরাসের সংক্রমণে গৃহবন্দী গোটা বিশ্বের বেশিরভাগ মানুষ। এরফলেই বেড়ে গেছে পারিবারিক হিংসা ও নারী নির্যাতন। এই বিষয়ে উদ্বেগপ্রকাশ করলেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতোরেস।
রবিবার দেওয়া একটি বিবৃতিতে তিনি বলেন যে, “করোনাভাইরাস সংক্রমণের ফলে লকডাউন বা আরও কিছু কঠোর ব্যবস্থার প্রভাব পড়েছে সামাজিক ও অর্থনৈতিকভাবে। যেখানে মেয়েদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা সেই বাড়ি থেকেই আসছে হুমকি। সবার কাছে আমার অনুরোধ, বর্তমানের এই কঠিন সময়ে শান্তি বজায় রাখুন।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে আমেরিকা, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ভারতে নারী নির্যাতন ক্রমে বেড়ে চলেছে। জানা গেছে দক্ষিণ আফ্রিকায় ৯০ হাজারেরও বেশি লিঙ্গভিত্তিক সহিংসতার অভিযোগ দায়ের করা হয়েছে। এর ফলে বেড়ে চলেছে সাহায্য চাওয়ার হার। বিগত কয়েকদিনে অস্ট্রেলিয়া সরকারের কাছে অনলাইনে সাহায্য চাওয়ার হার বেড়েছে ৭৫ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক।
এই বিষয়ে জাতিসঙ্ঘের মহাসচিব যদিও কোনো দেশের নাম বলেননি। তবে জানিয়েছেন, “কয়েকটি দেশে নারীদের সহায়তা চাওয়ার হার প্রায় দ্বিগুন হয়ে গেছে। বর্তমানে যা পরিস্থিতি তাতে স্বাস্থ্যকর্মী ও পুলিস কর্মীর সঙ্কট দেখা দিয়েছে। এমনকি আর্থিক সাহায্যের কারণে স্থানীয় সহায়তাকারী সংগঠনগুলিও অচল হয়ে পড়েছে। সবমিলিয়ে এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
তবে এই বিষয়ে যাতে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয় তাই করোনা মোকাবিলায় গৃহীত পরিকল্পনাগুলিতে নারী সহিংসতা রোধের বিষয়টি অন্তর্ভুক্ত করতে অনুরোধ করেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…