করোনার দুর্বল জিনের খোঁজ পেয়েছেন ভারতের বিজ্ঞানীরা, চমক গোটা বিশ্ব
২০১৯ এর ডিসেম্বর থেকেই চিনের উহান প্রদেশ থেকে ধীরে ধীরে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ক্রমশ নিজের রূপ বদলে বিশ্ব মহামারির রূপ ধারণ করে এই মারণ ভাইরাসটি। যার ফলে, ক্রমশ লাগামছাড়া হয়ে ওঠে মৃত্যু সংখ্যা। বিশ্বের উন্নত দেশ করোনা মোকাবিলায় গবেষণা শুরু করে। পিছিয়ে নেই তৃতীয় বিশ্বের দেশগুলোও। এ বিষয়ে সাফল্যের দোরগোড়ায় তৃতীয় বিশ্বের অন্তর্গত ভারতবর্ষ।
জানা গেছে, করোনার দুর্বল জিনের খোঁজ পেয়েছেন ভারতের বিজ্ঞানীরা। সিএসআইআর সূত্রে জানা গেছে, করোনার মোট ৬৪ টি জিনোম সিকোয়েন্স রয়েছে। তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, দিল্লির কোভিড আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালান সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চ-এর বিজ্ঞানীরা। সেই পরীক্ষায় ভাইরাল স্টোনের খোঁজ পেয়ে অবাক হন তারা।
এই জিনোম সিকোয়েন্সের গবেষণা চলছে সিএসআইআর-এর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি ল্যাবে। সারা বিশ্বে কিভাবে নিজের প্রকৃতি পরিবর্তন করে চলেছে এই ভাইরাস এবং অন্যান্য ভাইরাসের সঙ্গে কি কি মিল রয়েছে সে বিষয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। জিনোম সিকোয়েন্সের জেনেটিক মিউটেশন বা জিনের গঠনগত পরিবর্তন নিয়ে বিশ্লেষণ করছেন তারা। জিনের গঠন পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে, নাকি আগের মতোই রয়েছে তা জানতে পরীক্ষা নিরীক্ষা চালানোর সময় করোনা ভাইরাসের দুর্বল জিনের সন্ধান পেয়েছেন ভারতের বিজ্ঞানীরা। যা সারা বিশ্বের করোনা গবেষণাকে আলাদা মাত্রা দিতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…