নিউজ

মুসলিম বৃদ্ধের করোনায় মৃত্যু, কবরের অনুমতি না পেয়ে শেষকৃত্য শ্মশানে

মুম্বাই : করোনায় মৃত্যুতে এবার মৃতদেহ সৎকার করার সময় তৈরি হল অশান্তি। জানা গিয়েছে, মুম্বই শহরতলির মালাডেতে এক করোনা সংক্রমিত বৃদ্ধের মৃত্যু হয়। ওই বৃদ্ধ মালাড মালওয়ানির বাসিন্দা। ওই মুসলিম বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে শেষকৃত্য করার জন্য মৃতদেহ নিয়ে তার পরিবার কবরস্থানে নিয়ে যায়। ওই মুসলিম বৃদ্ধ যোগেশ্বরীর এক হাসপাতালে মারা গিয়েছেন। কবরস্থানে মৃতদেহ কবর দেওয়ার জন্য নিয়ে গেলে যখন কবরস্থান কতৃপক্ষের অবগত হয় যে মৃতদেহটি করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তাতে তারা শেষকৃত্য করতে পরিবারকে অনুমতি দেয়নি।

মৃতের ছেলের অভিযোগ, প্রায় ঘন্টাখানেক কবরস্থানে অপেক্ষা করলেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। কবরস্থান কতৃপক্ষ ওই মৃতের পরিবারকে জানায়, যেহেতু করোনায় মৃত্যু হয়েছে তাই তারা সৎকার করতে দেবেন না। তারপর কয়েকজন সমকর্মী স্থানীয় হিন্দু সৎকার সমিতির দ্বারস্থ হন ওই মৃতের পরিবার। তারপর শ্মশান কতৃপক্ষে মৃতদেহকে শ্মশানে দাহ করার অনুমতি দেয়। সব প্রক্রিয়া সেরে বৃহস্পতিবার সকাল ১০টায় সম্পন্ন হয় শেষকৃত্য।

কবরস্থান কতৃপক্ষের কাছে স্থানীয় থানা ও রাজনীতিবিদরা আবেদন করলেও আদায় করা যায়নি অনুমতি। যার ফলে শেষ পর্যন্ত ওই মুসলিম পরিবার শেষকৃত্য সম্পন্ন করে শ্মশানে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026