নিউজ

এবার করোনার থাবা বসল লাক্ষাদ্বীপে, আক্রান্ত ১

লাক্ষাদ্বীপ: বিশ্বের সাংঘাতিক অতিমারীর প্রায় বছর পার হয়ে গিয়েছে। কিন্তু এতদিন করোনা মুক্ত ছিল ভারতের লাক্ষাদ্বীপ (Lakshadweep)। অবশেষে প্রথম করোনা (Coronavirus) পজিটিভ কেস ধরা পড়ল সেখানে। সোমবারের (Monday) আগে দেশের একমাত্র কোভিড ফ্রি অঞ্চল ছিল লাক্ষাদ্বীপ। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, লাক্ষাদ্বীপে ভারতীয় রিজার্ভ ব্যাটেলিয়ানের এক সদস্য করোনা পজিটিভ। ৩ জানুয়ারি জাহাজে করে কোচি থেকে কাভারাত্তি এসেছিলেন ওই সেনা। তারপরেই সোমবার কোভিড পজিটিভ ধরা পড়ে সে।

জানা গিয়েছে, ওই ব্যক্তি লাক্ষাদ্বীপের বাসিন্দা নন। লাক্ষাদ্বীপ প্রশাসন কোচিতে আগতদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নির্দেশিকা জারি করে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অবলম্বন করে। এরই দু’সপ্তাহ পরে এই রিপোর্ট পেশ করা হয়েছে। উল্লেখ্য, গতবছর জানুয়ারি থেকে এখনও পর্যন্ত লাক্ষাদ্বীপে প্রথম করোনা পজিটিভ কেস পাওয়া গেল।

ভাইরাসের বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণ করে, প্রশাসন তার সংস্পর্শে আসা সকলকেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তার প্রাথমিক নমুনাগুলি ল্যাব পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026