নিউজ

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০০, নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী

বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন আরও ৬ জন। ফলে রাজ্যে করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৭৯ জন। তবে গত ১৪ ঘন্টায় কারোর মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১৫ আছে। নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা।

বাংলায় এখনও পর্যন্ত ৭০৩৭ টি স্যাম্পেল টেস্ট হয়েছে। গতকাল ৮৫৫ টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সরকারি কোয়ারেন্টিনে আছেন ৪৬৯৫ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ৩১ হাজার ২৩ জন। মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বলেন যে আইসিএমআর -এর নিয়ম অনুযায়ী প্রত্যেকের দুটো করে কিট লাগে অথচ কেন্দ্র থেকে পাঠিয়েছে ২৫০০ টি কিট। রাজ্যে ৭০৩৭ জনের করোনা পরীক্ষা হয়েছে। অর্থাৎ কিট লাগার কথা ১৪ হাজারের বেশি, কিন্তু কেন্দ্র দিয়েছে ২৫০০ টি কিট।

রাজ্যের পক্ষ থেকে ৪ লক্ষ ১৯ হাজার পিপিই দেওয়া হয়েছে। কেন্দ্র বাংলাকে বদনাম করতে চাইছে এরকম অভিযোগ ও আজ তিনি করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন যে কেন্দ্রের পক্ষ থেকে দল পাঠানো হচ্ছে, কিন্তু বাংলার লোক ঠিকমতো খেতে পারছে কিনা, স্নান করতে পারছে কিনা সেটা কেন্দ্র দেখতে আসছে না। রাজ্যপালের প্রসঙ্গ তিনি এড়িয়ে যান, রাজ্যপালের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে ওঁনার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026